শেষ জামানা
হাদিসে বর্ণিত রয়েছে শেষ জামানায় ফিতনা চরম আকার ধারণ করবে এবং তাতে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আর দেখা যাচ্ছে আমরাই শেষ জামানায় রয়েছি এবং সেই সকল হাদিসে বর্ণিত ফিতনা একের পর এক ঘটতে দেখছি। বর্তমানে এ বিষয়ে অনেক আলেম-উলামারাই সচেতন তবে তার সংখ্যা এতই কম যে তা আঙ্গুল দিয়ে গণনা করা যাবে। কারণ শেষ জামানায় হক আলেমদের করুণ অবস্থা ও সংখ্যা কম হওয়ার কথাও হাদিসে স্পষ্ট উল্লেখ এসেছে। তাই শেষ জামানায় বেশির ভাগ আলেম-উলামাগণ এবং সাধারণ লোকজন ফিতনার মধ্যেই ডুবে থাকবে তা হাদিস থেকে খুবই স্পষ্ট। বর্তমানে এসকল ফিতনার মধ্যে অন্যতম একটি ফিতনা হচ্ছে গণতন্ত্র। হাদিসে এমন কোন বর্ণনা কোথাও ই খুঁজে পাওয়া যায় না যাতে বর্ণিত হয়েছে যে শেষ জামানায় গণতন্ত্র দিয়ে ইসলাম কায়িম হবে বা ইসলামী শাসন ব্যবস্থা পরিচালনা করা হবে। উল্টা ফিতনার হাদিসগুলো, শেষ জামানা বিষয়ে হাদিসগুলো অধ্যায়ন ও গবেষণা করলে পাওয়া যায়, গণতন্ত্র একটি ফিতনা এবং তা দিয়ে ভ্রষ্টতা তৈরি হয়। যেমন বলা আছে- আব্দুল্লাহ বিন মাসউদ (রা:) থেকে বর্ণিত, রসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন: يَكُوْنُ فِي آخِرِ الزَّمَانِ قَوْمُ يَحْضُرُونَ السُّلْطَانَ فَيَحْكُمُوْنَ بِغَيْرِحُ...